ধারাঃ ৭৫। (১) এই আইনানুসারে কোন আদালত কর্তৃক প্রদত্ত প্রত্যেকটি গ্রেফতার পরোয়ানা লিখিত হবে এবং প্লুটুড়িং অফিসার কর্তৃক অথবা ম্যাজিষ্ট্রেটের বোর্ডের ক্ষেত্রে বেঞ্চের যে কোন সদস্য কর্তৃক স্বাক্ষরিত ও আদালতের সীলমোহরযুক্ত হবে। (২) গ্রেফতারী পরোয়ানা বলবৎ থাকাঃ এরূপ প্রত্যেকটি পরোয়ানা উহা প্রদানকারী আদালত বাতিল না করা পর্যন্ত অথবা উহা কার্যকর না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।