ধারাঃ ৭৪। (১) যখন কোন আদালত কর্তৃক প্রদত্ত সমন উক্ত আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে জারী হয় এবং অন্যান্য ক্ষেত্রে যখন সমন জারীকারী অফিসার মামলার শুনানিকালে হাজীর না থাকেন তখন উক্ত সমন জারী করা হয়েছে বলে কোন মজিষ্ট্রেটের নিকট কৃত এফিডেভিট এবং সমনের দুই কপির মধ্যে এক কপি (যা ৬৯ অথবা ৭০ পারায় বর্ণিত পদ্ধতিতে। সমানকৃত ব্যক্তি বা যার নিকট উহ্য করা হয়েছিল, বা দেয়ার প্রস্তাব করা হয়েছিল অথবা যার নিকট উহা রেখে দেয়া হয়েছিল, তার ধারা স্বাক্ষরিত হলে সমন সাক্ষ্যে গ্রহণযোগ্য হবে এবং উহাতে প্রদত্ত বিবৃতি বিপরীতভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্ভুল বলে গণ্য হবে। (২) এই ধারায় উল্লিখিত…