ধারাঃ ৭১। যথাযথ চেষ্টা করা সত্ত্বেও ৬৯ এবং ৭০ ধারায় বর্ণিত বিধান অনুসারে যদি সমন জারী করা না যায়, তাহলে যে ব্যক্তির উপর সমন জারী করা হবে তিনি সচরাচর যে স্থানে বাস করেন, জারীকারী অফিসার সেই বাড়ি বা বাসস্থানের একটি প্রকাশ্য স্থানে দুই কপি সমনের এক কপি লটকায়ে দিবেন, এবং অতঃপর যথাযথভাবে সমন জারী করা হয়েছে বলে ধরতে হবে।