ধারাঃ ৭। (১) বাংলাদেশে কতিপয় দায়রা বিভাগ থাকবে, এবং এই আইনের উদ্দেশ্যে প্রত্যেকটি দায়রা বিভাগ একটি জেলা হবে অথবা প্রত্যেক দায়রা বিভাগে একাধিক জেলা থাকবে। (২) বিভাগ জেলা পরিবর্তনের ক্ষমতাঃ সরকার এরূপ বিভাগ ও জেলার সীমারেখা অথবা সংখ্যা পরিবর্তন করতে পারবেন। পরিবর্তন না হওয়া পর্যন্ত বর্তমান বিভাগ ও জেলা বহাল থাকবে। (৩) এই আইন বলবৎ হবার সময় যে সকল দায়রা বিভাগ ও জেলা বিদ্যমান ছিল, ভূক্তরূপে পরিবর্তিত না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে। (৪) এই কার্যবিধির উদ্দেশ্যে একটি মহানগরী এলাকা দায়রা বিভাগ হিসাবে পরিগণিত হবে।