ধারাঃ ৬৯। (১) যাকে সমন দেয়া হবে সম্ভব হলে সমনে দুই কপি একটি তার নিকট প্রদান করে অথবা প্রদানের প্রস্তাব করে ব্যক্তিগতভাবে সমন জারী করতে হবে। সমন প্রাপ্তির জন্য স্বাক্ষরঃ (২) জারীকারী অফিসার দাবী করলে, এভাবে যাদের উপর সমন জারী করা হলো, তাদের প্রত্যেকে সমনে প্রতিলিপির অপর পৃষ্টায় স্বাক্ষর করবেন। (৩) বাংলাদেশে কোন সমিতিবদ্ধ কোম্পানী অথবা কোন সমিতিবদ্ধ প্রতিষ্ঠানের উপর সমন জারী করতে হলে তা উক্ত প্রতিষ্ঠানের সেক্রেটারী, স্থানীয় ম্যানেজার অথবা কর্পোরেশনের অন্য কেন প্রধান অফিসারের উপর জারী করতে হবে। অথবা ডাকযোগে রেজিষ্ট্রিকৃত পত্র দ্বারা কর্পোরেশনের প্রদান অফিসারের নিকট প্রেরণ করতে হবে। এরূপ…