ধারাঃ ৬৮। (১) কোন আদালত কর্তৃক এই কার্যবিধির অধীন প্রদত্ত প্রত্যেকটি সমন লিখিতভাবে ও দুই কপিতে দিতে হবে এবং উক্ত আদালতের প্রিসাইডিং অফিসার অথবা সুপ্রীমকোর্ট কর্তৃক সময়ে সময়ে প্রণীত বিধি দ্বারা নির্দেশিত অন্য কোন অফিসার কর্তৃক স্বাক্ষরিত ও সীলমোহরকৃত হবে। কাহার দ্বারা সমন জারী করতে হবেঃ (২) এরূপ সমন কোন পুলিশ অফিসার কর্তৃক অথবা সরকার কর্তৃক এই বিষয়ে এতদসম্পর্কে প্রণীত বিধি সাপেক্ষে সমন প্রদানকারী আদালতের কোন অফিসার কর্তৃক অথবা কোন সরকারী কর্মচারী কর্তৃক জারী হবে।