ধারাঃ ৬৭। ৪৭, ৪৮ এবং ৪৯ ধারার বিধান ৬৬ ধারার অধীন গ্রেফতারের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যদিও এরূপ গ্রেফতারকারী ব্যক্তি পরোয়ানা অনুসারে কাজ করছেন না এবং গ্রেফতারের ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার নহেন।