ধারাঃ ৬৬। কোন ব্যক্তি আইনসংগত হেফাজত হতে পলায়ন করলে অথবা তাকে চিনায়ে নেয়া হলে যে ব্যক্তির হেফাজত হতে সে পলায়ন করেছে অথবা যার নিকট হতে তাকে ছিনায়ে নেয়া হয়েছে, সেই ব্যক্তি সংগে সংগে বাংলাদেশের যে কোন স্থানে তাকে অনুসরণ করতে ও গ্রেফতার করতে পারবেন।