ধারাঃ ৬৪। যখন কোন ব্যক্তি কোন ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ও তার এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে কোন অপরাধ করে, তখন তিনি নিজে অপরাধীকে গ্রেফতার করতে পারেন অথবা অন্য কোন ব্যক্তির প্রতি অপরাধীকে গ্রেফতারের আদেশ দিতে পারেন, এবং অতঃপর এখানে বিবৃত জামিনের ব্যবস্থা সাপেক্ষে অপরাধীকে হেফাজতে নিবার নির্দেশ দিতে পারবেন। RULINGS ৬৪ ধারা তখনই প্রয়োগ করা যাবে, যখন ম্যাজিষ্ট্রেট তার সামনে সংঘটিত কোন কিছুকে প্রথম দর্শনের অপরাধ বলে মনে করবেন। অপরাধ সম্পর্কে ম্যাজিষ্ট্রেট আদৌ কিছু না জানলে এই ধারা প্রয়োগ করা যাবে না, কিন্তু পরবর্তীতে সাক্ষ্য-প্রমাণাদি পরীক্ষার পর তিনি তার সম্মুখে সংঘটিত ঘটনাকে অপরাধ বলে…