ধারাঃ ৬২। থানার ভারপ্রাপ্ত অফিসারগণ মেট্রোপলিটন এলাকায় চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেটের নিকট এবং অন্য এলাকায় জেলা ম্যাজিষ্ট্রেটের নিকট অথবা তিনি নির্দেশ দিলে মহকুমা ম্যাজিষ্ট্রেটের নিকট তাদের স্ব স্ব এলকার মধ্যে বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত সমস্ত ব্যক্তি এবং তাদিগকে জামিন দেয়া হয়েছে কিনা, সে সম্পর্কে সংবাদ দিবেন। RULINGS (১) উক্ত রিপোর্ট পরীক্ষা-নিরীক্ষা সাপেক্ষে জেলা ম্যাজিষ্ট্রেটকে গ্রেফতারের অবৈধতা পরিহার করতে ক্ষমতা দেয়। [1886 Ref 254 (DB)] (২) যেক্ষেত্রে পরোয়ানা ছাড়া পুলিশের গ্রেফতারের ক্ষমতা আছে, সে রকম গ্রেফতারের ক্ষেত্রে অবশ্যই পুলিশকে রিপোর্ট প্রদান করতে হবে। [26 Bom 150 (FB)]