ধারাঃ ৬। সুপ্রীমকোর্ট এবং বিধি-বহির্ভূত কিন্তু বর্তমানে বলবৎ অন্য আইন দ্বারা গঠিত আদালত ব্যতিত বাংলাদেশে পাঁচ শ্রেণীর ফৌজদারী আদালত থাকবে; যথা— (১) দায়রা আদালত; (২) মেট্রোপলিটান ম্যাজিষ্ট্রেট, (৩) প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট, (৪) দ্বিতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট, (৫) তৃতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট RULINGS (১) বিভিন্ন আদালত ৬ ধারায় ৫ শ্রেণীর ফৌজদারী আদালতের কথা বলা হয়েছে তন্মধ্যে দায়রা আদালত সর্বোচ্চ এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট আদালত সর্বনিম্ন। [AIR 1956 ALL 351] (২) আদালতের গাম্ভীর্য আদালতের স্বাধীনতা—এগুলো যেকোন মূল্যে উপরে ধরে রাখতে হবে, নতুবা সমাজ অথর্ব হয়ে পড়বে। [37 DLR 26] (৩)…