ধারাঃ ৫৭। (১) যখন কোন ব্যক্তি কোন পুলিশ অফিসারের উপস্থিতিতে কোন আমলযোগ্য অপরাধ করে অথবা এরূপ অপরাধ করার অভিযোগে অভিযুক্তি হয় এবং উক্ত অফিসার দাবী করলে নিজের নাম ও বাসস্থান জানাতে অস্বীকার করে অথবা এরূপ নাম ও বাসস্থানের কথা প্রকাশ করে যা উক্ত অফিসার যক্তিসংগতভাবে মিথ্যা বলে মনে করেন তখন তার নাম বা বাসস্থান সম্পর্কে নিশ্চিত হবার জন্য উক্ত অফিসার তাকে গ্রেফতার করতে পারবেন। (২) এরূপ ব্যক্তির প্রকৃত নাম ও বাসস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া গেলে প্রয়োজন বোধে ম্যাজিষ্ট্রেটের নিকট হাজির হবার উদ্দেশ্যে জামিনদারসহ অথবা জামিনদার ব্যতিত মুচলেকা সম্পাদনের পর তাকে ছেড়ে দিতে হবে। তবে শর্ত এই যে, এরূপ…