ধারাঃ ৫৬৫। (১) কোন ব্যক্তিক) বাংলাদেশের কোন আদালত কর্তৃক দণ্ড বিধির ২১৫, ৪৮৯ক, ৪৮৯খ, ৪৮৯গ বা ৪৮৯ঘ ধারা দ্বাদশ অধ্যায় বা সপ্তদশ অধ্যায়ের অধীনে তিন বৎসর বা ততোধিক সময়ের জন্য সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের জন্য দণ্ডিত হবার পর অথবা (খ) বাদ দেয়া হয়েছে। উক্ত ব্যক্তি পুনরায় যদি হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত, মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট, জেলা ম্যাজিষ্ট্রেট, মহকুমা ম্যাজিষ্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট কর্তৃক উপযুক্ত ধারাসমূহ বা অধ্যায়গুলির যে কোনটির অধীন তিন বৎসর বা ততোধিক সময়ের কারাদণ্ডে দণ্ডনীয় কোন অপরাধে দণ্ডিত হয় তাহলে উক্ত আদালত বা ম্যাজিষ্ট্রেট উপযুক্ত মনে করলে…