ধারাঃ ৫৬১। (১) এই বিধিতে যাই থাকুক না কোন চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট অথবা জিলা ম্যাজিষ্ট্রেট ব্যতিত অন্য কোন ম্যাজিষ্ট্রেট- ক) ধর্ষণের অপরাধ আমলে গ্রহণ করবেন না, যদি যৌন সংঘমটি কোন লোক তার স্ত্রীর সাথে করে থাকে, অথবা খ) লোকটিকে উক্ত অপরাধের বিচার করার জন্য প্রেরণ করবেন না। (২) এবং, এই বিধিতে যাই থাকুক না কেন, চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট বা জেলা ম্যাজিষ্ট্রেট যখন (১) উপধারায় উল্লিখিত অপরাধ সম্পর্কে কোন পুলিশ অফিসার কর্তৃক তদন্তের নির্দেশ দেয়া প্রয়োজন মনে করবেন, তখন উক্ত তদন্তের জন্য বা তদন্তে অংশগ্রহণের জন্য পুলিশ ইন্সপেক্টর পদের নিম্ন পদস্থ কোন অফিসারকে নিয়োগ করা যাবে না ।