ধারাঃ ৫৫৯। (১) এই বিধির অন্য বিধানাবী সাপেক্ষে কোন জজ বা ম্যাজিষ্ট্রেটের ক্ষমতা ও কর্তব্য তার স্থলাভিষিক্ত ব্যক্তি প্রয়োগ বা সম্পাদন করতে পারবেন। (২) কোন ম্যাজিষ্ট্রেটের স্থলাভিষিক্ত কে সে সম্পর্কে সন্দেহ সৃষ্টি হলে এই বিধি, বা এই বিধির কোন কার্যধারা বা আদেশের উদ্দেশ্যে যে ম্যাজিষ্ট্রেট উক্ত স্থলাভিষিক্ত বলে গণ্য হবেন, তা চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট বা জেলা ম্যাজিষ্ট্রেট, যেখানে যেমন, লিখিত আদেশ দ্বারা নির্ধারণ করবেন। (৩) কোন অতিরিক্ত বা সহকারী দায়রা জজের পদের উত্তরাধিকারী কে সে সম্পর্কে সন্দেহ সৃষ্টি হলে এই বিধি বা এই বিধির কোন কার্যধারা বা আদেশের উদ্দেশ্যে যে জজ উক্ত অতিরিক্ত বা সহকারী…