ধারাঃ ৫৫৭। যে কৌসুলী কোন জেলায় কোন ম্যাজিষ্ট্রেটের আদালতে আইন ব্যবসায় করেন, তিনি উক্ত আদালতে অথবা উক্ত আদালতের এখতিয়ারের মধ্যে অন্য কোন আদালতে ম্যাজিষ্ট্রেট হিসাবে আসন গ্রহণ করবেন না।