ধারাঃ ৫৫৬। কোন জজ বা ম্যাজিষ্ট্রেট, তার নিজের আদালতের উর্ধতন আপীল আদালতের অনুমতি না নিয়ে যে মামলায় তিনি নিজে একজন পক্ষ বা ব্যক্তিগতভাবে স্বার্থ সংশ্লিষ্ট সে মামলার বিচার করবেন না এবং কোন জজ বা ম্যাজিষ্ট্রেট তার নিজের প্রদত্ত রায় বা আদেশের বিরুদ্ধে আপীল শ্রবণ করবেন না। ব্যাখ্যাঃ কোন জজ বা ম্যাজিষ্ট্রেট নিজে একজন মিউনিসিপ্যাল কমিশনার বা সরকারী যোগ্যতায় উহার সাথে অন্যকোনভাবে জড়িত বলেই, অথবা অপরাধী সংঘটিত হয়েছে বলে কথিত স্থান বা মামলার জন্য গুরুত্বপূর্ণ অন্য কোন লেনদেন হয়েছে বলে কথিত অন্য কোন স্থান পরিদর্শন করেছেন এবং মামলার সাথে সংশ্লিষ্ট কোন অনুসন্ধান করেছেন বলেই এই ধারার অর্থানুসারে…