ধারাঃ ৫৫৪। (১) সরকারের পূর্বানুমতি নিয়ে সুপ্রীম কোর্ট অধস্তন আদালতসমূহের নথিপত্র পরিদর্শনের জন্য সময়ে সময়ে নিয়ম প্রণয়ন করতে পারবেন। অন্যান্য উদ্দেশ্যে নিয়ম প্রণয়নে হাইকোর্ট বিভাগের ক্ষমতাঃ (২) সুপ্রীম কোর্ট সময়ে সময়ে এবং সরকারের পূর্বানুমতি নিয়ে— ক) ইহার অধস্তন সমস্ত ফৌজদারী আদালতে খাতাপত্র রাখা, মন্তব্য লিপিবদ্ধ করা ও হিসাবপত্র রাখার জন্য এবং এরূপ আদালত কর্তৃক প্রণীতব্য ও প্রেরিতব্য রিটার্ণ বা বিবরণ প্রণয়ন ও প্রেরণের জন্য নিয়ম প্রণয়ন করতে পারবেন। খ) উক্ত আদালতসমূহে যে সকল কার্যধারার জন্য ফরম থাকা উচিত বলে মনে করেন সেরূপ প্রত্যেকটি কাযধারার জন্য ফরম প্রস্তুত করতে পারবেন, এবং…