ধারাঃ ৫৫২। কোন বে-আইনী উদ্দেশ্যে কোন স্ত্রীলোককে অথবা ষোল বৎসরের নিম্ন বয়স্ক কোন বারিকাকে অপহরণ করা হয়েছে বা বে-আইনীভাবে আটক রাখা হয়েছে বলে কোন মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট অথবা জিলা ম্যাজিষ্ট্রেটের নিকট শপথ পূর্বক নালিশ করা হলে তিনি সেই স্ত্রীকেকে অবিলম্বে মুক্তি দিবার বা উক্ত বালিকাকে অবিলম্বে তার স্বামী, মাতা পিতা, অভিভাবক বা তার আইন সংগত হেফাজরেত অধিকারী অন্য কোন ব্যক্তির নিকট প্রত্যপণের আদেশ দিতে পারবেন এবং প্রয়োজনীয় শক্তি প্রয়োগ করে এই আদেশ পালনে বাধ্য করতে পারবেন ।