ধারাঃ ৫৫। (১) থানার ভারপ্রাপ্ত অফিসার অনুরূপভাবে নিম্নলিখিত ব্যক্তিগণকে গ্রেফতার করতে অথবা গ্রেফতার করাতে পারবেন। ক) থানার এলাকার মধ্যে যে ব্যক্তি এই পরিস্থিতিতে নিজের উপস্থিতি গোপন করার জন্য সাবধানতা গ্রহণ করছে, যার ফলে যুক্তিসংগতভাবে বিশ্বাস করা যেতে পারে যে, কোন আমলযোগ্য অপরাধ করার উদ্দেশ্যেই যে এরূপ সাবধানতা গ্রহণ করছে, অথবা খ) থানার এলাকার মধ্যে যে ব্যক্তি কোন প্রকাশ্য জীবিকা নাই অথবা যে ব্যক্তি নিজের সম্পর্কে কোন সন্তোষজনক বিবরণ দিতে পারে না, গ) যে ব্যক্তি অভ্যাসগতভাবে ডাকাত, গৃহভংগকারী, অথবা চোর বলে পরিচিত অথবা যে ব্যক্তির চোরাই বলে জেনে অভ্যাসগতভাবে চোরাই মামল গ্রহণ করার দুর্নাম আছে,…