ধারাঃ ৫৪৯। (১) সেনা, নৌ বা বিমান বাহিনী আইনের আওতাভুক্ত যে ব্যক্তির বিচার, এই বিধি যে আদালতে প্রযোজ্য সেই আদালতে বা কোট মার্শালে হবে, সেই সকল ব্যক্তি সম্পর্কিত মামলার জন্য সরকার এই আইন বাংলাদেশ সেনাবাহিনী আইন, ১৯৫২ (১৯৫২ সালের ৩১ নং আইন), বাংলাদেশ বিমান বাহিনী আইন, ১৯৫৩ (১৯৫৩ সনের ৬নং আইন) এবং বাংলাদেশ নৌবাহিনী অধ্যাদেশ, ১৯৬১ (১৯৬১ সনের ৩৫ নং অধ্যাদেশ) এবং বর্তমানে বলবৎ অনুরূপ অন্য কোন আইনের সাথে সংগতি রেখে বিধিমালা প্রণয়ন করতে পারবে এবং যে আদালতে বা কর্টে মার্শালে এই আইন প্রযোজ্য সেই আদালতে বা কোর্ট মার্শালে বিচার্য কোন অপরাধে অভিযুক্ত কোন ব্যক্তিকে কোন ম্যাজিষ্ট্রেটের নিকট হাজির করা হলে…