ধারাঃ ৫৪৮। কোন ফৌজদারী আদালত কর্তৃক প্রদত্ত কোন রায় বা আদেশ দ্বারা ক্ষতিগ্রস্ত কোন ব্যক্তি কোন আদেশ বা সাক্ষ্য বা নথির অন্য অংশের নকল নিতে ইচ্ছা করলে তার আবেদনের ভিত্তিতে তাকে উহা সরবরাহ করতে হবে । তবে শর্ত এই যে, আদালত কোন বিশেষ কারণবশতঃ বিনামূল্যে ইহা প্রদান উপযুক্ত মনে না করলে তাকে উহার জন্য খরচ দিতে হবে ।