ধারাঃ ৫৪৬-ক। (১) কোন আদালতে আমলে নেয়ার অযোগ্য অপরাধের কোন অভিযোগ করা হলে এবং আসামী দণ্ডিত হলে আদালত এই দণ্ড ছাড়াও ফরিয়াদীকে নিম্নলিখিত অর্থ দানের জন্য আসামীকে আদেশ দিতে পারবেন- ক) নালিশের দরখাস্তে অথবা ফরিয়াদীর জবানবন্দীর জন্য প্রদত্ত ফি (যদি থাকে) এবং - খ) ফরিয়াদী কর্তৃক তার সাক্ষী অথবা আসামীর উপর পরোয়ানা জারীর জন্য প্রদত্ত ফি, এবং আরও আদেশ দিতে পারবেন যে, উক্ত অর্থ পরিশোধ না করলে অনধিক ত্রিশ দিন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করবে। (২) রিভিশন ক্ষমতা প্রয়োগের সময় কোন আপীল আদালত বা হাইকোর্ট বিভাগও এই ধারার অধীন আদেশ দিতে পারবেন।