ধারাঃ ৫৪৫। (১) যখন কোন ফৌজদারী আদালত বর্তমানে বলবৎ কোন আইনের অধীন জরিমানা করেন অথবা আপীলে, রিভিশনে বা অন্য কোনভাবে কোন জরিমানা অথবা যে শাস্তি জরিমানার অংশ হয় তা অনুমোদন করেন, তখন আদালত রায় দিবার সময় আদায়কৃত জরিমানা সম্পূর্ণ বা আংশিকভাবে নিম্নলিখিত কার্যে ব্যয় করার আদেশ দিতে পারবেন। ক) সরকার পক্ষে মামলা পরিচালনায় যে ব্যয় হয়েছে তা নির্বাহ, খ) আদালত যদি মনে করেন যে, কোন ব্যক্তি দেওয়ানী আদালতের মাধ্যমে যুক্তিসংগত ক্ষতিপূরণ আদায় করতে পারে, তাহলে সংশ্লিষ্ট অপরাধে তার যে ক্ষয়ক্ষতি হয়েছে, তজ্জন্য তাকে ক্ষতিপূরণ দান, গ) কোন ব্যক্তি চুরি, অপরাধজনক আত্মসাৎ, অপরাধজনক বিশ্বাসভঙ্গ, প্রতারণা…