ধারাঃ ৫৪৪। সরকার কর্তৃক কোন নিয়ম প্রণয়ন করা সাপেক্ষে যে কোন ফৌজদারী আদালত যদি ইহা যথার্থ মনে করেন, উক্ত আদালতের সমক্ষে এই বিধির অন্তর্গত কোন তদন্ত, বিচার বা অপর কার্যবাহের উদ্দেশ্যে উপস্থিত বাদী বা সাক্ষীদের যুক্তিসংগত খরচ সরকারের পক্ষ হতে দেয়ার আদেশ দিতে পারবেন। ফৌজদারি কার্যবিধি (২য় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ Act No. V of 1898 এর section 544 এর সংশোধন ২৬। উক্ত Code এর section 544 এর- (ক) উপান্তটীকায় উল্লিখিত “Expenses of complainants and witnesses” শব্দগুলির পরিবর্তে “Expenses and protection of complainants, witnesses and victims” শব্দগুলি ও কমা প্রতিস্থাপিত হইবে; (খ) বিদ্যমান বিধান…