ধারাঃ ৫৪০-ক। (১) দুই বা ততোধিক আসামী হাজির থাকলে এই বিধির অধীন অনুসন্ধান বা বিচারের কোন পর্যাপ্ত জজ বা ম্যাজিষ্ট্রেট যদি কোন কারণ বশতঃ সম্ভষ্ট হন, আসামীদের এক বা একাধিক জজ আদালতে হাজির থাকতে অসমর্থ, তাহলে উক্ত কারণ লিপিবদ্ধ করে আসামীর কৌসুলী হাজির থাকলে আসামীকে হাজির হতে রেহাই দিতে এবং তার অনুপস্থিতিতে অনুসন্ধান বা বিচার চালায়ে যেতে পারবেন, এবং কার্যধারার পরবর্তী পর্যায়ে উক্ত আসামীকে ব্যক্তিগতভাবে হাজির থাকার নির্দেশ দিতে পারবেন। (২) এরূপ কোন মামলায় আসামীর কৌসুলী না থাকলে অথবা জজ বা ম্যাজিষ্ট্রেট যদি আসামীর হাজিরা প্রয়োজন মনে করেন তাহলে তিনি উপযুক্ত মনে করলে এবং কারণ লিপিবদ্ধ করে…