ধারাঃ ৫৪০। এই বিধির অধীন কোন অনুসন্ধান, বিচারবা অন্য কার্যধারার কোন পর্যায়ে কোন আদালত যেকোন ব্যক্তিকে সাক্ষী হিসাবে সমন করতে পারবেন বা সাক্ষী হিসাবে সমন করা না হলে উপস্থিত যেকোন ব্যক্তির জবানবন্দী গ্রহণ করতে পারবেন, বা ইতোমধ্যে যার জবানবন্দী গ্রহণ করা হয়েছে তাকে পুনরায় তরব করে পুনরায় জবান বন্দী গ্রহণ করতে পারবেন এবং এরূপ কোন ব্যক্তির সাক্ষ্য আদালতের ন্যায় বিচারের জন্য অত্যাবশ্যক বলে প্রতীয়মান হলে আদালত তাকে সমন করে তার জবানবন্দী গ্রহণ করবেন অথবা পুনরায় তলব করে পুনরায় তার জবানবন্দী গ্রহণ করতে পারবেন। RULINGS (১) ৫৪০ ধারা অনুসারে জবানবন্দি গ্রহণের জন্য আদালত সাক্ষীদেরকে ৩৪২ ধারায়…