ধারাঃ ৫৪। (১) যে কোন পুলিশ অফিসার ম্যাজিষ্ট্রেটের আদেশ অথবা পরোয়ানা ব্যতিত নিম্নলিখিত ব্যক্তিগণকে গ্রেফতার করতে পারবেন- প্রথমতঃ কোন আমলযোগ্য অপরাধের সাথে জড়িত কোন ব্যক্তি অথবা এরূপ জড়িত বলে যার বিরুদ্ধে যুক্তিসংগত অভিযোগ করা হয়েছে অথবা বিশ্বসযোগ্য খবর পাওয়া গেছে, অথবা যুক্তিসংগত সন্দেহ রয়েছে। দ্বিতীয়তঃ আইনসংগত কারণ ব্যতিত যার নিকট ঘর ভাঙ্গার কোন সরঞ্জাম রয়েছে সেরূপ ব্যক্তি; এই আইনসঙ্গত কারণ প্রমাণ করার দায়িত্ব তার; তৃতীয়ঃ এই কার্যবিধি অনুসারে অথবা সরকারের আদেশ দ্বারা যাকে অপরাধী ঘোষণা করা হয়েছে: চতুর্থত ৫ চোরাই বলে যক্তিসংগতভাবে সন্দেহ করা যেতে পারে, এরূপ মাল যার নিকট রয়েছে এবং…