ধারাঃ ৫৩৯-ক। (১) এই আইনের অধীনে কোন অনুসন্ধান, বিচার বা অন্য কার্য ধারা প্রসঙ্গে কোন আদালতে যদি দরখাস্ত করা হয় এবং উহাতে কোন সরকারী কর্মচারী সম্পর্কে অভিযোগ করা হয় তাহলে দরখাস্তকারী দরখাস্তে বর্ণিত ঘটনাবী সম্পর্কে উক্তরূপে সাক্ষ্য দিবার আদেশ দিতে পারবেন। এই ধারার অনুসারে হাইকোর্ট বিভাগ ব্যতিত অন্য কোন আদালত ব্যবহার্য এফিডেভিট সম্পর্কে ৫৩০ ধারায় বর্ণিত পদ্ধতিতে বা কোন ম্যাজিষ্ট্রেটের সামনে শপথ করা যাবে বা উহার সত্যতা ঘোষণা করা যাবে। এই ধারা অনুসারে এফিডেভিট সেই সকল ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকবে ও সেই সকল ঘটনা পৃথকভাবে বর্ণনা করবে যে সকল ঘটনা তার সত্য বলে বিশ্বাস করার যুক্তিসংগত কারণ আছে এবং…