ধারাঃ ৫৩৯। কোন হাইকোর্ট বিভাগ বা হাইকোর্ট বিভাগের কোন অফিসারের নিকট ব্যবহার্য এফিডেভিট ও প্রতিজ্ঞা সম্পর্কে উক্ত হাইকোর্ট বিভাগে বা রাষ্ট্রের করণিকের সামনে অথবা উক্ত আদালত কর্তৃক এই উদ্দেশ্যে নিযুক্ত কোন কমিশনার বা অন্য কোন ব্যক্তির সামনে অথবা কোন জজের সামনে অথবা বাংলাদেশে কোন কোর্ট অব রেকর্ডে এফিডেভিট গ্ৰহণকারী কোন কমিশনারের সামনে শপথ করা যাবে এবং ইহার সত্যতা ঘোষণা করা যাবে।