ধারাঃ ৫৩৭। ইতোপূর্বে বিধানাবলী সাপেক্ষে কোন উপযুক্ত এখতিয়ার আদালত কর্তৃক প্রদত্ত অভিমত, দণ্ডাদেশ বা আদেশ নিম্নলিখিত কারণে সপ্তবিংশ অধ্যায়ের অধীন আপীলে বা রিভিশনে উল্টায়ে দেয়া বা পরিবর্তন করা যাবে না- ক) এই বিধির অধীন বিচারের পূর্বে বা সময়ে বা অনুসন্ধানে বা অন্য কার্য ধারায় কোন নালিশ, সমন, পরোয়ানা, হুলিয়া, আদেশ , রায় বা অন্য কার্যধারায় কোন ভুল, কোন কিছু বাদ পড়া বা কোন অনিয়ম। খ) বাদ দেয়া হয়েছে। গ) বাদ দেয়া হয়েছে। ঘ) বাদ দেয়া হয়েছে। ব্যাখ্যাঃ এই বিধির অধীন কোন কার্যধারার কোন ভুল, বাদ পড়া, বা অনিয়মের ফলে ন্যায় বিচার ব্যাহত হয়েছে কি-না তা নির্ধারণের ব্যাপারে আদালত বিবেচনা…