ধারাঃ ৫৩৫। (১) কেবল মাত্র অভিযোগ প্রণয়ন করা হয়নি বলেই ঘোষিত বা প্রদত্ত কোন অভিমত বা দণ্ডাদেশ অবৈধ বলে গণ্য করা হবে না, যদি না আপীল বা রিভিশন মনে করেন যে, উহার ফলে প্রকৃত পক্ষে ন্যায় বিচার ব্যাহত হয়েছে। (২) আপীল বা রিভিশন আদালত যদি মনে করেন যে, অভিযোগ প্রস্তুত না করায় ন্যায় বিচার ব্যাহত হয়েছে, তাহলে অভিযোগ প্রণয়ন করার এবং অভিযোগ প্রণয়নের অব্যবহিত পর হতে পুনরায় বিচার শুরু করার আদেশ দিবেন।