ধারাঃ ৫৩৩। (১) ১৬৪ ধারা বা ৩৬৪ ধারার অধীন লিপিবদ্ধকৃত বা লিপিবদ্ধ বলে কথিত কোন আসামীর স্বীকারোক্তি বা বিবৃতি কোন আদালতে সাক্ষ্যে দাখিল করা হলে বা সাক্ষ্যে গৃহীত হলে উক্ত আদালত যদি দেখেন যে, বিবৃতি লিপিবদ্ধকারী ম্যাজিষ্ট্রেট ধারা দুইটির বিধান পালন করেন নাই। তাহলে এই মর্মে সাক্ষ্য গ্রহণ করবেন যে, লিপিবদ্ধকৃত বিবৃতি উক্ত ব্যক্তি যথাযথভাবে প্রদান করেছিল এবং ১৮৭২ সনের সাক্ষ্য আইনের ১১ ধারায় যাই থাকুক না কেন উক্ত ভুল আসামীকে তাহর আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্যের গুণগত কোন ক্ষতি না করে থাকলে বিবৃতিটি গ্রহণ করতে হবে। (২) এই ধারার বিধানসমূহ আপীল, রেফারেন্স ও রিভিশন আদালতেও প্রযোজ্য হবে। RULINGS ১৬৪ ও…