ধারাঃ ৫৩১। কোন অনুসন্ধান, বিচার বা অন্যকোন কার্যধারায় কোন ফৌজদারী আদালতের অভিমত, দণ্ড বা আদেশ কেবল মাত্র উক্ত অনুসন্ধান, বিচার বা অন্যকোন কার্যধারা ভুল দায়রা বিভাগে, জেলায়, মহকুমায় বা অন্য স্থানীয় এলাকায় অনুষ্ঠিত হয়েছিল বলেই বাতিল হবে না, যদি না প্রতীয়মান হয় যে, এই ভুলের ফলে প্রকৃত পক্ষে ন্যায় বিচার ব্যাহত হচ্ছে। RULINGS (১) মামলার স্থান সম্পর্কিত আপত্তি কেসের প্রাথমিক পর্যায়ে উত্থাপন করতে হবে। বিচার সমাপ্ত হলে ইহা মঞ্জুর করা যায় না। [23 DLR 268] (২) বিচারে আসামীর প্রতি অন্যায় করা না হলে, ৫৩১ ধারার অধীন অনিয়মতান্ত্রিক অবস্থার ক্রটিমুক্ত করা যায়। [11 DLR 213]