ধারাঃ ৫৩০। যদি কোন ম্যাজিষ্ট্রেট এই বিষয়ে আইনত ক্ষমতাবান না হয়েও নিম্নলিখিত কাজগুলির যে কোন একটি করেন— (ক) ৮৮ ধারার অধীন সম্পর্কিত ক্রোক ও বিক্রয় করেন; (খ) ডাকঘরে কোন চিঠি, পার্সেল বা অন্য কোন বস্তুর জন্য অথবা তার বিভাগে তার বার্তার জন্য তল্লাশী পরোয়ানা ইস্যু করেন; (গ) শান্তি রক্ষার জন্য জামানত দাবী করেন; (ঘ) সদাচরণের জন্য জামানত দাবী করেন; (ঙ) সদাচরণের জন্য আইনতঃ মুচলেকাবদ্ধ কোন ব্যক্তিকে রেহাই দান করেন। (চ) শান্তি রক্ষার কোন মুচলেকা বাতিল করেন। (ছ) কোন স্থানীয় নোংরামী সম্পর্কে ১৩৩ ধারার অধীন আদেশ দান করেন। (জ) ১৪৩ ধারার অধীন কোন প্রকাশ্য নোংরামীর পুনরাবৃত্তি বা উহা অব্যাহত রাখা…