ধারাঃ ৫৩। এই কার্যবিধি অনুসারে গ্রেফতারকারী অফিসার অথবা অন্য কোন ব্যক্তি গ্রেফতারকৃত ব্যক্তির নিকট কোন আক্রমণাত্মক অস্ত্র থাকলে তা তার নিকট হতে নিতে পারবেন এবং এই কার্যবিধি অনুসারে যে আদালত বা অফিসারের নিকট তাকে ঐ গ্রেফতারকৃত ব্যক্তিকে হাজির করতে হবে সেই আদালত বা অফিসারের নিকট তিনি উক্তরূপে গৃহীত সমস্ত অস্ত্র প্রদান করবেন।