ধারাঃ ৫২৯। যদি কোন ম্যাজিষ্ট্রেট আইনে ক্ষমতাবান না হওয়া সত্ত্বেও ভুলক্রমে সরল বিশ্বাসে নিম্নলিখিত কাজগুলি কোন একটি করেন, যথা— (ক) ৯৮ ধারার অধীন তল্লাশী পরোয়ানা ইস্যু করেন; (খ) কোন অপরাধের অন্ততঃ করার জন্য ১৫৫ ধারার অধীন পুলিশকে আদেশ দেন, বা (গ) ১৭৬ ধারার অধীন অনুসন্ধান করেন; (ঘ) যে ব্যক্তি তার এখতিয়ারের স্থানীয় সীমার বাইরে কোন অপরাধ করেছে তাকে তার স্থানীয় সীমার মধ্যে গ্রেফতারের জন্য ১৮৬ ধারার অধীন পরোয়ানা জারী করেন। (ঙ) ১৯০ ধারার (১) ধারার ক) অনুচ্ছেদের অধীন কোন অপরাধ আমলে নেন; (চ) ১৯২ ধারার অধীন কোন মামলা স্থানান্তর করেন: (ছ) ৩৩৭ ধারা বা ৩৩৮ ধারার অধীন ক্ষমা প্রদর্শন করেন; (জ) ৫২৪…