ধারাঃ ৫২৮। (১) দায়রা জজ তার অধস্তন সহকারী দায়রা জজের নিকট হতে কোন মামলা উঠায়ে নিতে পারবেন বা তাকে যে মামলা প্রদান করেছেন তা তলব করতে পারবেন। (১ক) দায়রা জজ কোন অতিরিক্ত দায়রা জজকে যে মামলা বা আপীল প্রদান করেছিলেন উক্ত অতিরিক্ত দায়রা জজের নিকট সেই মামলার বিচার বা আপীলের শুনানি শুরু হবার পূর্বে তিনি তা ফিরায়ে নিতে পারবেন। (১-খ) যেক্ষেত্রে দায়রা জজ (১) উপধারার অধীন কোন মামলা উঠায়ে নেন বা ফেরত নেন অথবা (১ক) উপধারার অধীন কোন মামলা বা আপীল ফেরত নেন তখন তিনি নিজের আদালতে উক্ত মামলার বিচার করতে বা নিজে উক্ত আপীল শ্রবণ করতে পারবেন, অথবা এই আইনের বিধান অনুসারে উহা বিচার বা শুনানির জন্য অন্য…