ধারাঃ ৫২৬-খ। (১) যখন কোন দায়রা জজের দৃষ্টি গোচর করা হয় যে ন্যায় বিচারের জন্য এই ধারার অধীন আদেশ দান করা প্রয়োজন তখন তিনি তার দায়রা বিভাগধীন এক ফৌজদারী আদালত হতে অন্য ফৌজদারী আদালত কোন নির্দিষ্ট মামলা হস্তান্তরের আদেশ প্রদান করতে পারবেন। (২) অধস্তন কোন আদালতের রিপোর্টের ভিত্তিতে অথবা নিজের উদ্যোগে দায়রা জজ কাজ করতে পারবেন। (৩) ৫২৬ ধারার (৪) হতে (১০) উপধারা (উভয় ধারা অন্তর্ভুক্ত) বিধান মতে দায়রা জজের নিকট আবেদন করার ব্যাপারে ৫২৬ ধারার (১) উপধারা মতে হাইকোর্ট বিভাগের আবেদন করার পদ্ধতি প্রযোজ্য হবে। RULINGS ন্যায় বিচারের স্বার্থে যুক্তিযুক্ত মনে করলে দায়রা জজ এক ফৌজদারী আদালত হতে অন্য…