ধারাঃ ৫২৫-ক। (১) যখন ইহা প্রতীয়মান হয় যে, এরূপ স্থানান্তর ন্যায় বিচার বা পক্ষগণ বা সাক্ষীদের সাধারণ সুবিধার ধারার উন্নয়ন ঘটাইবে তখন আপীল বিভাগ কোন নির্দিষ্ট কেস বা আপীল হাইকোর্ট বিভাগের এক স্থায়ী বেঞ্চ হতে অন্য স্থায়ী বেঞ্চে অথবা কোন হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চের এখতিয়ার একই বা উচ্চতর ক্ষমতা সম্পন্ন ফৌজদারী আদালতে স্থানান্তর করতে পারবেন। (২) যে হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চ অথবা আদালতে কেস বা আপীল স্থানান্তরিত হয় সেই বেঞ্চ বা আদালত একইভাবে ব্যবস্থা গ্রহণ করবেন যেন মূলতঃ সেখানেই ঐগুলি দায়ের করা বা উপস্থাপিত হয়েছিল।