ধারাঃ ৫২৪। (১) উক্ত সময়ের মধ্যে যদি কেহ উক্ত সম্পত্তিতে তার দাবী প্রতিষ্ঠা না করে এবং যে ব্যক্তির দখলে উহা পাওয়া গিয়াছিল সে যদি উহা আইনসংগতভাবে সংগ্রহ করেছে বলে দেখাতে না পারে তাহলে উক্ত সম্পত্তি সরকারের হেফাজতে চলে যাবে এবং মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট, জেলা ম্যাজিষ্ট্রেটের আদেশক্রমে উহা বিক্রয় হতে পারে। (২) এই ধারার অধীন প্রদত্ত প্রত্যেকটি আদেশের ক্ষেত্রে সেই আদালতের আপীল করা যাবে যে আদালতে উক্ত আদেশ দানকারী আদালতের দণ্ডাজ্ঞার বিরুদ্ধে আপীল করা যায় ।