ধারাঃ ৫২১। (১) দণ্ডবিধির ২৯২, ২৯৩, ৫০১ বা ৫০২ ধারার অধীন দণ্ডদানের পর যে জিনিস বা সম্পর্কে দণ্ড দেয়া হলে এবং যা আদালতের হেফাজতে বা দণ্ডিত ব্যক্তির দখলে বা ক্ষমতাধীন রয়েছে আদালত তার সমস্ত কপি ধ্বংস করার আদেশ দিতে পারবেন। (২) আদালত অনুরূপভাবে দণ্ডবিধির ২৭২, ২৭৩, ২৭৪ বা ২৭৫ ধারার অধীন দণ্ডদানের পর যে খাদ্য পানীয় ঔষধ বা ঔষধ জাতীয় মিশ্রণ সম্পর্কে দণ্ড দেয়া হলো তা ধ্বংস করার আদেশ দিতে পারবেন।