ধারাঃ ৫২০। কোন আপীল, দণ্ড অনুমোদন, রেফারেন্স বা রিভিশন এর ক্ষমতা সম্পন্ন কোন আদালত নিজের বিচার সাপেক্ষে অধস্তন কোন আদালত কর্তৃক ৫১৭ ৫১৮ বা ৫১৯ ধারার অধীন প্রদত্ত কোন আদেশ স্থগিত রাখার নির্দেশ দিতে পারবেন এবং উক্ত আদেশ সংশোধন, পরিবর্তন বা বাতিল করতে এবং অন্য কোন ন্যায়সংগত আদেশ দিতে পারবেন।