ধারাঃ ৫১৯। কোন ব্যক্তি যদি এমন কোন অপরাধে দণ্ডিত হয় যা চুরি বা চোরাইমাল গ্রহণ অথবা উহার সমতুল্য অপরাধ এবং যদি প্রমাণীত হয় যে, চোরাই মাল না জেনে বা চোরাই বলে বিশ্বাস করার কারণ না থাকাতে অন্যকোন ব্যক্তি তার নিকট হতে উক্ত চোরাইমাল ক্রয় করেছে এবং দণ্ডিত ব্যক্তির গ্রেফতারের সময় তার নিকট টাকা পাওয়া গিয়াছে তাহলে উক্ত ক্রেতার আবেদন ক্রমে এবং উক্ত চোরাইমাল উহার দখলের অধিকারী ব্যক্তিকে অর্পণের পর আদালত নির্দেশ দিতে পারেন যে, ক্রেতা যে মূল্য দিয়াছিল, দণ্ডিত ব্যক্তির নিকট প্রাপ্ত অর্থের মধ্য হতে উহার অনধিক অর্থ তাকে প্রদান করা হোক ।