ধারাঃ ৫১৬-ক। কোন সম্পত্তি সম্পর্কে কোন অপরাধ করা হয়েছে বলে প্রতীয়মান হলে এবং কোন অনুসন্ধান বা বিচারের সময় উহা কোন ফৌজদারী আদালতে হাজির করা হলে অনুসন্ধান বা বিচারের সমাপ্তি সাপেক্ষে উক্ত সম্পত্তির যথাযথ হেফাজতের জন্য আদালত যেরূপ উপযুক্ত মনে করেন, সেরূপ আদেশ দিতে পারবেন, এবং উক্ত সম্পত্তি যদি দ্রুত ও স্বাভাবিকভাবে ক্ষয়শীল হয় তাহলে আদালত যেরূপ প্রয়োজন মনে করেন সেরূপ সাক্ষ্য প্রমাণ লিপিবদ্ধ করে উহা বিক্রয় বা অন্যকোনভাবে উহা হস্তান্তর করার আদেশ দিতে পারবেন।