ধারা ৫১৪-খ। কোন আদালত বা অফিসার যে ব্যক্তিকে জামিননামা সম্পাদনের আদেশ দেন সেই ব্যক্তি নাবালক হলে উক্ত আদালত বা অফিসার উক্ত জামিননামার পরিবর্তে কেবল এক বা একাধিক জামিনদার কর্তৃক সম্পাদিত জামিননামা গ্রহণ করতে পারবেন।