ধারাঃ ৫১৪-ক। এই আইনের অধীন সম্পাদিত কোন জামিননামার জামিনদার দেউলিয়া হয়ে পড়লে বা মারা গেলে, বা ৫১৪ ধারার বিধানানুসারে কোন জামিননামা বাজেয়াপ্ত হলে যে আদালতের আদেশে এই জামিননামা গ্রহণ করা হয়েছিল সেই আদালত বা কোন মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট বা কোন প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট, যে ব্যক্তির নিকট হতে এই জামানত দাবী করা হয়েছিল তাকে মূল আদেশের নির্দেশানুসারে নুতন জামানত দিবার আদেশ দিতে পারবেন এবং এই নতুন জামানত না দেয়া হলে উক্ত আদালত বা ম্যাজিষ্ট্রেট মূল আদেশ পালন করা হয়নি বলে ধরে নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।