ধারাঃ ৫১৩। যখন কোন আদালত বা অফিসার কোন ব্যক্তিকে জামিনদারসহ বা ব্যতিত কোন জামিননামা সম্পাদনের নির্দেশ দেন, তখন সদাচরণের মুচলেকা ব্যতিত অন্যান্য ক্ষেত্রে উক্ত আদালত বা অফিসার তাকে এরূপ জামিননামা সম্পাদনের পরিবর্তে আদালত বা অফিসার কর্তৃক নির্ধারিত পরিমাণ অর্থ বা সমমূল্যের সরকারী প্রতিজ্ঞাপত্র জমা দিবার অনুমতি দিতে পারবেন।