ধারাঃ ৫১২। (১) যদি প্রমাণীত হয় যে, আসামী পলায়ন করেছে এবং তার গ্রেফতারের সম্ভাবনা নাই, তাহলে যে অপরাধের অভিযোগ করা হয়েছে, সেই অপরাধের জন্য তাকে বিচার করার বা বিচারের জন্য প্রেরণ করার ক্ষমতা সম্পন্ন আদালত তার অনুপস্থিতিতে বাদীপক্ষ কর্তৃক পেশকৃত সাক্ষীর (যদি থাকে) জবানবন্দী গ্রহণ করতে ও তা লিপিবদ্ধ করতে পারবেন। এরূপ সাক্ষী মারা গেলে বা সাক্ষ্য দিবার জন্য অযোগ্য হয়ে পড়লে অবা বিলম্ব, ব্যয় বা অসুবিধা ব্যতিত তার উপস্থিতির ব্যবস্থা না করা গেলে এবং এই বিলম্ব, ব্যয় বা অসুবিধা বহন করা মামলার অবস্থায় অযৌক্তিক হয়ে পড়লে প্রদত্ত সাক্ষ্য সে যে অপরাধে অভিযুক্ত হয়েছে, সেই অপরাধের অনুসন্ধান বা…