ধারাঃ ৫১১। এই আইনের অধীন পরিচালিত কোন অনুসন্ধান, বিচার বা অন্য কোন প্রক্রিয়ায় বর্তমান বলবৎ অন্য কোন আইনে বর্ণিত পদ্ধতি ছাড়া নিম্নলিখিতভাবে পূর্ববর্তী দণ্ড বা খালাস প্রমাণ করা যাবে- ক) যে আদালত উক্ত দণ্ড বা খালাস দিয়াছিলেন সেই আদালতের নথিপত্র যে অফিসারের হেফাজতে থাকে সে অফিসারের স্বাক্ষর দ্বারা সত্যায়িত নকল উক্ত দণ্ডাদেশ বা আদেশের উদ্ধৃতি দ্বারা, অথবা খ) দণ্ডাদেশের ক্ষেত্রে যে জেলে শাস্তি বা উহার অংশ বিশেষ দেয়া হয়েছিল। সেই জেলের ভারপ্রাপ্ত অফিসারের স্বাক্ষরিত সার্টিফিকেট দ্বারা অথবা যে আটকের পরোয়ানা অনুসারে শাস্তি দেয়া হয়েছিল তা পেশ করে; এবং উপরিউক্ত দুইট ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই…